তানোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ২৩:৪৭ অপরাহ্ণ
তানোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

“স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান”এই প্রতি পাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।গতকাল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালী অনুষ্ঠিত হয় ও র‍্যালী শেষে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে তানোর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তানোর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও)বার্নাবাস হাসদাক।তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউছার আহমেদ সহ তানোর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ইউপি চেয়ারম্যানগন,এছাড়াও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিগত দিনে শুমারীতে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহ ও সুপারভাইজার এবং গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।আসন্ন অর্থনৈতিক শুমারীকে গুরুত্ব দিয়ে সঠিক তথ্য দিয়ে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করবেন।