“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে রাজশাহীর তানোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।দুর্যোগ প্রস্তুতি দিবসের শুরুতেই বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।গতকাল ১০ মার্চ রবিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তানোর দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ টি এম কাওছার আহমেদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয় এবং সেখানে তানোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ টি এম কাওছার আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা (দায়িত্ব প্রাপ্ত) নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আবিদা সিফাত।সভায় বক্তব্য রাখেন তানোর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফয়জুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সোহেল রানা,ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম ম্যানেজার নিকোলাস ঢালী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যসহকারী সাকিল আহমেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।