জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শেবাচিম হাসপাতালে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ২২:৫৯ অপরাহ্ণ
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শেবাচিম হাসপাতালে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক ॥

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর’র নেতৃত্বে হাসপাতাল কম্পাউন্ড থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. নজমুল আহসান, সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন সৈকত, ডা. মো. ফয়সাল আহম্মেদ প্রমুখ।

সভায় হাসপাতাল পরিচালক বলেন, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সাহসী বীর যোদ্ধাদের আত্মত্যাগ হৃদয়ে ধারণ করে আগামী দিনে একটি বৈষম্যহীন, মানবিক সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। তাঁদের অনবদ্য অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।