গাড়াগ্রাম স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৪, ২০:০১ অপরাহ্ণ
গাড়াগ্রাম স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ

দ্বি বেষ্ট অফ দ্যা গাড়াগ্রাম ইউনিয়ন ২০২৪ নামে শিক্ষা মুলক প্রতিযোগিতা হামার গাড়াগ্রাম স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ১০ মার্চ রবিবার সকাল ১১টায় শরীফাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরল আমিন শাহ।অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ঠিকাদার ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি রশিদুল ইসলাম রশিদ,বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিথুন কুমার রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফিজুর রহমান,বিশিষ্ট সমাজ-সেবক স্বাপ্না শান্ত প্রামানিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ মাগুড়া ইউনিয়ন শাখার সভাপতি সিদ্দিকুর রহমান সুজন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আজমির হোসেন খান বুলেট।