এএসপি কামরুজ্জামানের উদ্যোগে নিহত নাইট গার্ডের পরিবারকে অটো ভ্যান ও আর্থিক সহায়তা ।
admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ
আমিনুল হক বাবু,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ৫ দিন পর নিজ কর্মস্থল আর.কে টেক্সটাইলের মধ্যে বালুর নিচে পুঁতে রাখা নিহত নাইট গার্ড মোঃ ফেরদৌস(১৭)এর পরিবারকে ভ্যান ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল)মোঃ কামরুজ্জামান।গত ১০ জানুয়ারী সকালে নিজ কর্মস্থল আর.কে. টেক্সটাইলের মধ্যে বালুর নিচে পুতেঁ রাখা অবস্থায় নাইট গার্ড ফেরদৌসের মরদেহ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ।রড চুরি করতে দেখে ফেলার জন্যই এ হত্যাকাণ্ড হয় বলে জানায় শাহজাদপুর থানা পুলিশ।ফেরদৌস তার অভাবী পিতার প্রথম সন্তান ছিলেন।তার বাবা দিন মজুরের কাজ করেন এবং দিন আনে দিন খান।বয়সের ভারে ও অসুস্থতার কারনে ফেরদৌসের বাবা তেমন কাজ করতে পারেন না।ফেরদৌসের লাশ উদ্ধারের পরে তার লাশ বহন এবং কাফনের কাপড় কিনতে পারছিলেন না তার বাবা। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামানের ডাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় এক জনৈক ব্যক্তি এবং শাহজাদপুর থানা পুলিশ।শনিবার(৯ মার্চ) আনুমানিক রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার নিহত ফেরদৌসের পরিবারের সদস্যদের হাতে একটি ব্যাটারি চালিত ভ্যান ও পবিত্র রমজান মাস উপলক্ষে খাবার কেনার জন্য নগদ দশ হাজার টাকা তুলে দেন।এ সময় তিনি বলেন,সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কে হারায়ে ফেরদৌসের পরিবার হয়ে পড়ে দিশেহারা।বয়স ও অসুস্থতার কারনে ফেরদৌসের পিতা নুয়ে পড়ায় তার পরিবারকে অনাহারে দিন কাটাতে হচ্ছিল।আমি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তার বাবা কে একটি ভ্যান এবং আসন্ন রমজান মাসে কিছু খাবার ক্রয় করে দেয়ার সিদ্ধান্ত নেই।এর পর অজ্ঞাত দুই ব্যক্তির কাছে উক্ত বিষয় টি খুলে বললে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন,জৈনক এক ব্যক্তি আসন্ন রমজান মাস উপলক্ষে খাবার কেনার জন্য তার পরিবার কে নগদ ১০ (দশ) হাজার টাকা এবং আর এক অজ্ঞাত ব্যক্তি ব্যাটারি চালিত ভ্যানের ব্যবস্থা করে দেয়।এই মানবিক পুলিশ অফিসার তিনি তার নিজ এলাকা সহ নিজ কর্মস্থলে মানব সেবার এগিয়ে আসছেন নিজ উদ্যোগে নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন ।