উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজু’র পক্ষে মতবিনিময় সভা
admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ২১:৪২ অপরাহ্ণ
জাহিদ হাসান ঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রাজিবুর রহমান রাজু এর পক্ষে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভেড়ামারা পৌরসভার ঈদগাহে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিনিধি দল এসে শরিক হন। বিভিন্ন এলাকার প্রতিনিধিত্বকারী নেতৃস্থানীয় লোকজন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ এর নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজিবুর রহমান রাজুর নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা বক্তব্য রাখেন, মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়িক, মোঃ মোসাদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়িক ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ ভেড়ামারা উপজেলা শাখা মোহাম্মদ রবি, সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ভেড়ামারা পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড মোছাম্মদ রেহেনা খাতুন, সভাপতি যুব মহিলা লীগ ভেড়ামারা উপজেলা শাখা মোঃ সুইট শেখ, বিশিষ্ট ব্যবসায়িক মোহাম্মদ জিল্লুর রহমান, সহ-সভাপতি কুষ্টিয়া জেলা ছাত্রলীগ মোহাম্মদ শাকিল, প্রচার সম্পাদক ছাত্রলীগ ভেড়ামারা উপজেলা শাখা মোহাম্মদ শাওন, যুগ্ম সম্পাদক ছাত্রলীগ ভেড়ামারা উপজেলা শাখা মোহাম্মদ জিয়াউর রহমান, শিক্ষক পিডিবি হাই স্কুল মোঃ ইভান, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগ অন্যতম সদস্য, সাজেদুল, টিটো, রিপন, সজীব, আব্দুস সালাম, ৯৭ ব্যাচ, মোহাম্মদ আশরাফুল ইসলাম মিঠুন। আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ ও বক্তাগণ তাদের বক্তব্যে রাজিবুর রহমান রাজু একজন ভালো মানুষ হিসাবে স্বীকৃত বলে সভাকে অবহিত করেন। তার মত একটি সৎ- নিবেদিত প্রাণ ব্যক্তিত্বকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করতে পারলে এলাকার গণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নপূরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিবুর রহমান রাজু তার বক্তব্যে বলেন, ভেড়ামারা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এলাকাবাসী ও এছাড়া আত্মীয়-স্বজন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমার প্রার্থিতার বিষয়ে আমাকে সমর্থন দিয়েছেন। নির্বাচিত হয়ে দেশসেবার সুযোগ পেলে আমি আমার প্রতি জনগণের রাখা আস্থা মূল্যায়ন ও প্রতিদান দেয়ার চেষ্টা করব।
প্রার্থীতার ব্যাপারে ইতিবাচক সমর্থন ও মতামত ব্যক্ত করে বক্তব্য দেয়ায় এবং মতবিনিময় সভায় উপস্থিত হবার জন্য সকলের প্রতি তিনি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রাজিবুর রহমান রাজু আসন্ন নির্বাচনে বিজয় লাভের ব্যাপারে ব্যাপক আশাবাদী বলে সংবাদ মাধ্যমের কাছে এক প্রতিক্রিয়ায় জানান।