আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে গণসংযোগ ও লিফলেট বিতরণ
admin
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ণ
দিপু মন্ডলপ্রতিনিধি-যশোর
আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে যশোর জেলার মনিরামপুর উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্য নিয়ে মোঃ হাবিবুর রহমান খান উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানে ও স্থানীয় হাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।আজ(০১মার্চ ২০২৪)শুক্রবার সকালে থেকে সারাদিন ব্যাপী মনিরামপুর উপজেলার ৫নং হরিদাসকাটি ইউনিয়নের গ্রাম এলাকায় ও হাট বাজারে ও পাঁচকাটিয়া গ্ৰামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।গণসংযোগ কালে ইউনিয়নের আওয়ামী লীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ যুব সমাজের ব্যাপক অংশ লক্ষ্য করা যায়।উল্লেখ্য উপজেলা নির্বাচনকে সামনে রেখে মোঃ হাবিবুর রহমান খান মণিরাম পুর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি গ্রামে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছেন।এ সময়(মোঃ হাবিবুর রহমান খান)বলেন, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্ব থেকে এবং আঞ্চলিক বৈষম্যকে প্রশ্রয় না দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা মণিরামপুরকে মডেল ও শতভাগ উন্নয়নের চিন্তা-চেতনাকে মাথায় রেখে আগামীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মানুষের জন্য কাজ করেছি।তাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছি।বিশেষ করে বিগত বন্যা ও করোনার সময় জনগণকে সঙ্গে নিয়ে মণিরামপুরে নিজের অর্থায়নে প্রতিটি এলাকায় মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছি। গত নির্বাচনেও আমি প্রার্থী হয়েছিলাম কিন্তু আমি জয়লাভ না করলেও সম্মানজনক ভোট পেয়েছিলাম। এবারও আমি প্রার্থী হতে চলেছি।আশা রাখি এবার জনগণ আমার কাজের মূল্যায়ন করে এবার আমাকে নির্বাচিত করবেন।আজ শুক্রবার সন্ধ্যায় এ সময় তার সাথে ছিলেন, ৫নং হরিদাসকাটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা ও মণিরামপুরের আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।