৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৭
শিরোনামঃ
হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় নারী এমপি প্রার্থীকে লাঞ্ছনা ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. নয়ন আহমেদ (২৭) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভালুকার সীমান্ত ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। তিনি ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় যাচ্ছিলেন নয়ন আহমেদ।

রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল আহত হন। আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিক ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo