২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৫

কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ ব্যবসাপ্রতিষ্ঠান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৮ ব্যবসাপ্রতিষ্ঠান। এ সময় আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সি-কুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান, একটি মুদি-মনোহারি দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল ৮টার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo