

রাইজিং ডেক্সঃ
বরিশাল-৫ আসনে ধানের শীষের বিজয়ী প্রার্থী মজিবর রহমান সরোয়ার কে ছাত্রদল নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।যুগ যুগ ধরে রাজনৈতিক মহলে পরিচিতি ছিল ‘বরিশাল মানেই বিএনপির ঘাঁটি’। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই দুর্গের পতন ঘটাতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মরিয়া হয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশালের ৬টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে ধানের শীষের জোয়ারে ভেসেছেন প্রতিদ্বন্দ্বীরা।বরিশাল-৫ (সদর): বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মজিবর রহমান সরোয়ার ১,৩৩,০০৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম (হাতপাখা) পেয়েছেন ৯৩,২১৬ ভোট।

বরিশাল-৫ আসনে ধানের শীষের বিজয়ী প্রার্থী মজিবর রহমান সরোয়ার কে ছাত্রদল নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাএদল নেতা মুশফিকুর রহমান অভি,মহানগর ছাএদল নেতা নাজমুল হাসান বাপ্পি,ছাএদল নেতা আবদুল্লাহ আল হাসিব,মহানগর ছাএদল নেতা আসাদুজ্জামান লাবিব,বি এম কলেজ ছাএদল নেতা অলিদসহ বিভিন্ন ইউনিটের ছাএদল নেতাকর্মীরা।

এসময় মহানগর ছাএদলের অন্যতম নেতা নাজমুল হাসান বাপ্পি বলেন,এ বিজয় জনগনের বিজয়।জনগন তাদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন বি এন পি এবং বিএনপির প্রার্থী সরোয়ারকে বরিশালের মানুষ কতটা ভালোবাসে।বরিশাল বিএনপি মানেই মজিবর রহমান সরোয়ার। তিনি আরও বলেন,আমরা ছাএদলের নেতাকর্মীরা আগের চেয়ে আরও ধৈর্য্যশীল হবো।সরোয়ার ভাইর নেতৃত্বে সুন্দর বরিশাল গড়বো এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।