৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৬
শিরোনামঃ

লালমোহনে এক কেজি গাঁজাসহ যুবক আটক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩২ সংবাদটি পঠিত

লালমোহন প্রতিবেদক ॥
ভোলার লালমোহন উপজেলায় ১ কেজি গাঁজাসহ সিরাজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক সিরাজ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল এলাকার মৃত মকবুল আহমেদ ফরাজীর ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটকৃত সিরাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo