৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৫

পবিপ্রবিতে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে উপাচার্য

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৮ সংবাদটি পঠিত

পটুয়াখালী সংবাদদাতা:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচিতে নিজ হাতে ঝাড়ু নিয়ে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় বিজয় ২৪ হল, এম কেরামত আলী হল, শহীদ জিয়াউর রহমান হল-১ ও ২, তাপসী রাবেয়া বসরী ছাত্রী হল এবং কবি বেগম সুফিয়া কামাল হলে। হলগুলোর করিডোর, ডাইনিং, বাথরুম ও আবাসিক কক্ষে চলে পরিচ্ছন্নতার কাজ।

শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাতুল বলেন, ‘স্যারকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আজকে যেভাবে উনি নিজের হাতে কাজ করেছেন, তা আমাদের অনুপ্রাণিত করেছে।’

তাপসী রাবেয়া বসরী হলের শিক্ষার্থী তাসলিমা বলেন, ‘এটা শুধু পরিচ্ছন্নতা কর্মসূচি নয়, স্যারের আচরণ আমাদের আদর্শ শেখাল।’

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানের নয়, মানবিক ও নৈতিক শিক্ষার জায়গা। পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধে শিক্ষার্থীরা যেন দৃষ্টান্ত হয়, এটাই চাওয়া।’

কর্মসূচিতে রেজিস্ট্রার, ডিন, প্রভোস্ট, প্রক্টরিয়াল টিম, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন। সবাই মিলে তৈরি করেন নেতৃত্ব ও একতার এক অনন্য উদাহরণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo