৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০২
শিরোনামঃ
৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত পাথরঘাটার সুজন হত্যা মামলায় র‍্যাব-৮’র অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৬ সংবাদটি পঠিত

কুয়াকাটা সংবাদদাতা ॥
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ট্রলারে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ মাছ। ট্রলারের জেলে জাল ফেলতেই উঠে এসেছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।

সেগুলো বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৩৩ লাখ টাকায়। সোমবার বিকেলে ৬১ মণ ইলিশ নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর আলীপুর ঘাটে এসেছে ট্রলারটি।
এসব মাছ বিএফডিসি মার্কেটের মেসার্স খান ফিশ নামে একটি আড়তে নিয়ে আসলে নিলামের মাধ্যমে বিক্রি হয় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়।

এ সময় পাইকারদের হাঁকডাকে সরব হয়ে ওঠে মৎস্য বন্দর। এর আগে পরশুদিন মাছগুলো কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ কোণে আনুমানিক ১শ ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে ধরা পড়ে।

জেলেদের সূত্রে জানা গেছে, ‘এফবি আল্লাহর দোয়া’ নামে একটি মাছ ধরা ট্রলার গত বৃহস্পতিবার আলীপুর ঘাট থেকে ২২ জন জেলে নিয়ে সমুদ্রে যাত্রা করে। শনিবার সমুদ্রে জাল ফেলতেই মাছগুলো ধরা পড়েছে। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে চারটি আকারে আলাদা করে ডাকের মাধ্যমে খান ফিশে বিক্রি করা হয়।

খান ফিশের ম্যানেজার সাগর বলেন, ৯০০ থেকে ১০০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৭৩ হাজার টাকা , ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৫৮ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ৪৪ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

এ ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সব মাছ বিক্রি হয়েছে ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়।

ট্রলারের মাঝি আবু সালেহ বলেন, নিষেধাজ্ঞার পরে দফায় দফায় বৈরী আবহাওয়ায় অনেকটা লোকসানে ছিলাম। দীর্ঘ একমাস পরে বেশ ভালো পরিমাণ মাছ পেয়েছি। আলীপুর বন্দরের খান ফিশে ৩৩ লাখ এই মাছ টাকায় বিক্রি হয়েছে। তবে রোববারের চেয়ে আজ (সোমবার) দাম কিছুটা কম।

মেসার্স খান ফিশের মালিক রহিম খান বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা বেশ বড় সাইজের ইলিশ পাচ্ছেন। কয়েকদিন বৈরী আবহাওয়ার কারণে তেমন মাছের দেখা পাননি বন্দরের জেলেরা। বর্তমানে লম্বা জালে বেশ ভালো পরিমাণ মাছ ধরা পড়ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তাপমাত্রা কমে যাওয়ার কারণে জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাচ্ছেন। তবে মাছগুলো গভীর সমুদ্রে বেশি পাওয়া যাচ্ছে। জালের প্রশস্ততা বাড়ালে বড় সাইজের বেশি মাছ ধরা পড়বে।

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে বেশ ভালো পরিমাণ মাছ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বন্দরের জেলেরা ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ পাবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo