৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৭

কুরিয়ার সার্ভিসে অভিযান, ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৮ সংবাদটি পঠিত

ভোলা সংবাদদাতা ॥
ভোলায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে। জব্দ করা মালপত্রের মূল্য প্রায় ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেল ৫টার দিকে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঢাকা থেকে ভোলায় আসা এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮৮৯টি আতশবাজি এবং ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়।

হারুন অর রশিদ আরও জানান, জব্দ করা জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে নষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলা, অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টম ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo