১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১১

ঝালকাঠিতে মাদকের অভিযানে দুই যুবক গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫১ সংবাদটি পঠিত

ঝালকাঠী প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ জুন) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (১৮ জুন) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর রানাপাশা গ্রামের মৃত আ. কাদের মিনারের ছেলে মহিদুল ইসলাম ওরফে মিন্টু মিনা (৩২) এবং মধ্য কামদেবপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রুবেল হাওলাদার (২০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু (মামলা নং-১৩, জিআর নং-৯৭/২০২৫) করা হয়েছে। তারা মাদক বহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়েছে। নলছিটিকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo