১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫২

বাউফলে লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার, নিহত ২

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৫ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।সর্বশেষ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন।

নিহতরা হলেন, রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। রেজাউল রাঙাবালী উপজেলার চরলাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে ও নাছির ফকির একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে। তারা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তরমুজ চাষি রাঙাবালী থেকে তরমুজবাহী একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসা ‘এমভি আওলাদ-৭’ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়। ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারার কারণে তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠে।কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন বলেন, একটি লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলারটি ডুবে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুটি মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo