তৃণমূল থেকে উঠে আসা মুশফিক রহমান অভি ১৬ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ণ
তৃণমূল থেকে উঠে আসা মুশফিক রহমান অভি ১৬ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক

মাইদুল হাসানঃ

দীর্ঘ দিনের রাজনৈতিক পরিক্রমায় নীতি ও আদর্শে অবিচল এক নাম মুশফিক রহমান অভি।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল মহানগর ছাত্রদলের ১ নং সহ-সহসভাপতির দায়িত্ব পালন করা এই নেতা ১৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান।


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে মুশফিক রহমান অভি বলেন, আমি পদের লোভ লালসা থেকে রাজনীতি করিনা, মানুষের ভালোবাসার টানে রাজনিতী করি। রাজনৈতিক জীবনের শুরু থেকেই আমি অবহেলিত ও অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং আমৃত্যু থাকবো। পথশিশু ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।তিনি বলেন, এই ওয়ার্ড থেকে মাদক, জুয়া, নারী নির্যাতন ও ধর্ষণের মতো সামাজিক ব্যাধিগুলো সমূলে নির্মূল করার আপ্রান চেষ্টা করবো। তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নিবো।

১৬ নং ওয়ার্ড এর একাধিক সাধারণ জনগন জানান, অভি বিপদে-আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ান নীরবে সবার অজান্তে লোক দেখানো সহযোগীতা সে করেন না।পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন জামাতের সাথে,সকল ধর্মের মানুষের বিপদে এগিয়ে আসেন বিনাস্বার্থে।কোন রকম জামেলা বা বিশৃঙ্খলা অভি পছন্দ করে না।ছোট থেকেই একই এলাকায় বড় হওয়ার কারনে সকলের সাথে আত্নার সম্পর্ক অভির।আল্লাহ অভির মনের ইচ্ছে পূরন করুক এমন দোয়াই করে এলাকাবাসী।ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের সমস্যা শুনে। সেই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ওয়ার্ডবাসীকে নিয়ে সমাধান করার মত মেধা এবং শক্তি অভির আছে।কথায় নয় কাজেই বিশ্বাসী অভি এমন প্রমান একাধিক বার দিছে সে।কাজই অভিকে আমরা ১৬ নং ওয়ার্ডবাসী এক হয়ে জনগনের সেবা করার সুযোগ করে দিবো ইনশাআল্লাহ।

 

বিস্তারিত আসছে….