৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১২
শিরোনামঃ
বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাকিতে থাকা ৯০০ টাকা পাইকার না চাইলেও তৃতীয়
পক্ষ এসে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে এক যুবককে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই যুবকের ডান হাত ভেঙে গেছে ও বাম হাতে গুরুতর হাড়ভাঙা ও কাটা জখম হয়েছে।

পরে স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গতকাল সোমবার বিকেলে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের বিলের বাড়ি মোর বাঁশতলা মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত
ওই যুবকের নাম মোঃ রফিকুল ইসলাম সুমন (৩০)। চাঁদপুরা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ হাওলাদারের ছেলে সে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রফিকুল ইসলাম সুমন বলেন, আমি এক মাছ বিক্রেতার কাছ থেকে কিছু ইলিশ মাছ কিনেছিলাম। মাছ বিক্রেতা আমার কাছে বাকিতে থাকা ৯০০ টাকাও পাবেন।

মাছ বিক্রেতা বাকি টাকা ৪/৫ দিন পরে এসে পরিশোধ করতে বলেছেন,আমাকে। কিন্তু পাইকার না চাইতেও পরে তৃতীয় পক্ষ এসে পূর্ব শত্রুতার জেরে
৯০০ টাকার জন্য আমার ওপর হামলা চালায়।
এসময় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথার ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে আমি ডান হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করি। এতে আমার ডান হাত ভেঙে যায়। ফের মাথায় আঘাত করলে আমি বাম হাত দিয়ে তা প্রতিহত করি। এতে করে আমার বাম হাতে গুরুতর হাড়ভাঙা ও কাটা জখম হয়। এছাড়াও আমার শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।

হামলার একপর্যায়ে আমি ডাক চিৎকার দিলে আমাকে বাঁচাতে আমার স্ত্রী ঘটনাস্থলে ছুটে আসে। তাকেও বেধড়ক মারধর করে ওরা। একপর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মোঃ রফিকুল ইসলাম সুমন আরও বলেন, এই হামলায় অংশ নেয় কাওসার ও তার স্ত্রী, একই এলকার রহিম, মাসুদ, নুর ইসলামসহ ৪/৫ জন যুবক।

তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বন্দর থানার অফিসার ইনচার্জ জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo