৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৮
শিরোনামঃ
বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরিশালে সাবেক প্যানেল মেয়রের ছেলে মাদকসহ গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৪০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল নগরীতে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক কারবার চালানোর অভিযোগে ছাত্রদল নেতা তমালকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। আটককৃত তমাল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি সভানেত্রী, নগরীর ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শরিফ তাসলিমা পলির ছেলে। অভিযোগ উঠেছে, পরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে সে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে আসছিল।

আজ শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ দুপুর ১টার দিকে বরিশাল কাউনিয়া থানাধীন বিসিসি ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল সড়কে পলি ম্যানশনের সামনে সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার দেহ তল্লাশি করে ১০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের পরিচালিত এই অভিযানে রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার ছত্রছায়া কোনো কাজে আসেনি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তমাল এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল এবং পরিবারের সমর্থনেই সে বেপরোয়া হয়ে ওঠে।

আটক ব্যক্তি মোঃ শাহরিয়ার রায়হান তমাল (৩৫), পিতা আবুল কালাম, মাতা তাসলিমা পলি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় নগরজুড়ে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক ক্ষমতা ও পারিবারিক প্রভাব ব্যবহার করে আর কতদিন মাদক কারবারিরা আইনের চোখ ফাঁকি দেবে। সংশ্লিষ্ট মহলের দাবি, শুধু গ্রেপ্তারেই সীমাবদ্ধ না থেকে এর পেছনের নেটওয়ার্ক ও আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo