৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১১

দক্ষিন -পশ্চিমাঞ্চলের যাএীদের সেবার মান বৃদ্ধিতে জিয়া উদ্দিন সিকদার’র জরুরী সাধারণ সভা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ

বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের আয়োজনে আজ শনিবার সকাল ১১ টায় দক্ষিন -পশ্চিমাঞ্চলের যাএীদের সেবার মান বৃদ্ধিতে সভাপতি জিয়া উদ্দিন সিকদার’র নেতৃত্বে জরুরী সাধারণ সভা সমিতির আঞ্চলিক কার্য্যলয় অনুষ্ঠিত হয়।উক্ত সভায় যাএীদের সেবার মান বৃদ্ধি, শৃংখল ভাবে বাস চলাচল,যাএীদের সাথে ভালো আচরন, নিয়ম মেনে চলাচল,অতিরিক্ত টাকা না আদায় এবং মালিকদের ব্যবসা কিভাবে উন্নত করা যায় তা গভীর মনোযোগ দিয়ে শুনেন জিয়া উদ্দিন সিকদার এবং তৎক্ষানিক সমাধান দেন।তাছাড়াও নানান সমস্যার বিষয় আলোচনা করা হয়।সভায় সীগ্ধান্ত হয় সকল মালিকগনদের স্মাট কার্ড প্রদান করা হবে খুব দ্রুতই।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এবং বিএনপির সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন সিকদার জিয়া। তিনি সৃত্নিচারণ করেন পুরানো দিনগুলোর কথা।কত কষ্টের ফল এই সমিতি তার বিস্তারিত তুলে ধরেন।সিনিয়ার যে সকল মালিকরা সমিতির অবদান তরুন নতুন মালিকদের সম্মূখে তুলে ধরেন।সর্বপরি তার মুল আলোচনা ছিল কিভাবে সার্বিক যাএীসেবা ও মালিকদের ব্যবসা উন্নত হয়।সভায় আরও ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,সহ সভাপতি নওশাত খান বাচ্চু,সহসভাপতি মোশারেফ হোসেন সান্টু ও অন্যান্য সদস্যবৃন্দ।আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক, গাজী মোঃ ইউসুফ,ক্যাসিয়ার মোঃ সমীর হোসেন,সাংগঠনিক মোঃ আবু সালে জাদিদ এবং সম্মানীত বিভিন্ন সিনিয়ার ও তরুন মালিকবৃন্দ।সভায় নয় সদস্যের তদরকী কমিটি করা হয়।সম্মানিত মালিকদের
সমস্যা গুলোর সমাধান সুষ্ঠুভাবে জিয়া উদ্দিন সিকদার এর নেতৃত্বে করা হয়।
সভা শেষে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo