২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৭

বরিশাল স্টেডিয়ামের কাজে অসন্তুষ্ট বিসিবির টেকনিক্যাল টিম

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৫ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনকালে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম।

রোববার সকালে মাঠ পরিদর্শন করতে গিয়ে কাজের অগ্রগতি ও শ্রমিকদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা।

মাঠ পরিদর্শন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, বরিশালবাসীকে আমরা ভালো একটি খেলার মাঠ দিতে চাই। যার কোন কমতি নেই। বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সংস্কার কাজ দীর্ঘদিন আগে শুরু হলেও নানান টানাপোড়ন ছিল। কাজে টেকনিক্যাল ফল্ট ছিল। সেই সকল টেকনিক্যাল ইস্যু অ্যাড্রেস করে পুরোদমে স্টেডিয়ামটিতে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে প্যাভেলিয়ন ভবনের ও মিডিয়া ব্লকের পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে, গ্যালারির শেড বসানোর কাজ কমপ্লিট হয়েছে। এখন গ্যালারিতে চেয়ার বসানোর কাজ চলমান। বিভিন্নভাবে এ স্টেডিয়ামের গ্যালারিতে ১৫ হাজার ৬ শত চেয়ার বসবে। যা তিন মাসের মধ্যে হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

তিনি জানান, এখানকার ফ্লাড লাইট অনেক আগে লাগানো হওয়ায় এবং দীর্ঘদিন ব্যবহার না করার কারণে তা অকেজো হয়ে গেছে। ৫-৬ মাসের মধ্যে এর কাজও হয়ে যাবে।

সাবস্টেশন, ট্রান্সফরমার বসানো, ইলেকট্রিক ওয়ার বসানোসহ বিভিন্ন কাজের মধ্যে কিছু কাজ শেষ হয়েছে কিছু শেষের পথে। তবে এর মধ্যে মাঠের কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ৩/৪ মাসের মধ্যে সে কাজও শেষ হয়ে যাবে। সিলেটের মতো এখানকার মাঠেও উন্নতমানের ঘাস লাগানো হবে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকবে। যাতে মুষলধারে বৃষ্টি হলেও আধঘণ্টার মধ্যে মাঠ শুকিয়ে যায়।

সংস্কার শেষে আগামী বিপিএল এর কোনো খেলা এ মাঠে অনুষ্ঠিত হওয়া সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান চেয়ারম্যান রিসেন্টলি এ মাঠ দেখে গেছেন।

তিনি যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী কাজ এগিয়ে নিতেই আমাদের এ মাঠ পরিদর্শন। নেক্সট বিপিএলকে টার্গেটে রেখে কাজ এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে এবং বরিশালবাসীকে একটি সুন্দর মাঠ উপহার দিতে পারবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo