৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৫

বরিশালে পাঁচ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫৩ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে পাঁচ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানের মালিককে ৭৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল পর্যন্ত নগরীর জেলখানার মোড়, হাসপাতাল রোড ও নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।

অভিযান পরিচালনা করেন, অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং ইন্দ্রানী দাস।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় জেলখানার মোড় বিষ্ণু প্রিয়া ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা, ব্রাইট ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা, নথুল্লাবাদ এলাকার গাজী ফার্মেসি মালিককে ৪ হাজার টাকা, রহিমা জব্বার মেডিকেল হলকে ৩ হাজার টাকা, হাসপাতাল রোডের বেষ্ট ফার্মেসি মালিককে ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় নতুন বাজারের রোজ মেরি বিউটি পার্লারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপূর্ব অধিকারী জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রয় করার অপরাধে পাঁচ ওষুধ ফার্মেসিসহ ৬টি প্রতিষ্ঠানকে ৭৮হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাঅভিযান অব্যাহত থাকবে বলেন এ কর্মকর্তা জানান।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশাল এর একটি দল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo