৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৩

জাপা কার্যালয় ভাঙচুর বরিশালে ভিপি নুরসহ গণঅধিকারে ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৪ সংবাদটি পঠিত

বরিশাল প্রতিনিধি ॥
বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
৩১ মে ঘটনার পর জাপার মামলা কোতয়ালী মডেল থানা গ্রহণ না করায় আদালতে অভিযোগ দেয় জাপা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
দ্রুত বিচার আইনে করা এই মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায়।
জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাপা কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনার পর তাঁরা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
জলিল জানান, আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন।
মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।
প্রসঙ্গত, গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও করে গণঅধিকার পরিষদের এক নেতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo