২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৭

ববির বাজেট বৃদ্ধির দাবিতে ছাত্র কাউন্সিলের সমাবেশ ও স্মারকলিপি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা ও গবেষণাসহ সব খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা, গণতন্ত্র ও প্রগতির মূলমন্ত্র’ সামনে রেখে আয়োজিত সমাবেশে সংগঠনের ববি শাখার সংগঠক মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমিকা সরকার, আব্দুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর, এডিসন, রিদওয়ানুল ইসলাম জারিফ প্রমুখ।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়কে টেকসই, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সুপরিকল্পিত ও সম্প্রসারিত বাজেট কাঠামো প্রয়োজন।
ভূমিকা সরকার বলেন, ‘সৃষ্টিশীলতার চর্চা হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে যে বাজেট বরাদ্দ করে তা অপ্রতুল। গবেষণাখাতেও বরাদ্দ খুবই কম। বাজেট বৃদ্ধি না হলে মানবিক, গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলা সম্ভব নয়।

আব্দুর রহমান বলেন, বর্তমান বাজেটে হলে ও মেডিক্যাল কোনো ভর্তুকি নেই। ফলে শিক্ষার্থীরা নানা সমস্যার মুখে পড়ছে। তাই এই বাজেট বাতিল করে নতুন বাজেট পেশের দাবি জানাই।

শওকত ওসমান স্বাক্ষর বলেন, এই বাজেট শিক্ষাকে পণ্য হিসেবে দেখার রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিকে আরো দৃঢ় করেছে।

শিক্ষা খাতের বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সমাবেশ শেষে উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (টএঈ) বরাবর বাজেট সম্প্রসারণের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট পাস করে। এর প্রতিবাদে ৩০ জুন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের ফেসবুক পেজে বাজেট প্রত্যাখ্যান করে একটি প্রেস রিলিজ প্রকাশ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo