৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৬

বাউফলে ঘুসের টাকা ফেরত দিতে মাইকিং

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫১ সংবাদটি পঠিত

বাউফল সংবাদদাতা ॥
পটুয়াখালীর বাউফলে জেলেদের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের সময় নেওয়া ঘুসের টাকা ফেরত দেওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

সোমবার ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তেঁতুলিয়া নদী তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার গণমাধ্যমে ‘বাউফলে ঘুসের বিনিময়ে চাল বিতরণের ভিডিও ভাইরাল’ শিরোনামে খবর প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

পরে সেনাবাহিনীর নির্দেশে সোমবার ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম ঘুসের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন। বিকাল ৩টায় ঘুসের টাকা ফেরত নেওয়ার জন্য জেলেদের অনুরোধ জানিয়ে চেয়ারম্যান তার এলাকায় মাইকিং করান।

গত শুক্রবার ধুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মামুন জেলেদের স্লিপ দিয়ে ২০০ টাকা করে নেন। জেলেদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

মাইকিং করার বিষয়টি স্বীকার করে চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আমাকে খবর দেন। আমি তার সঙ্গে দেখা করার পর জেলেদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। তাই মাইকিং করে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo