৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১১

দড়ি দিয়ে বেঁধে আ’লীগ নেতাকে পুলিশে সোপর্দ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৩ সংবাদটি পঠিত

ভোলা সংবাদদাতা ॥
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে আটকে দড়ি দিয়ে বেঁধে রাখার পর পুলিশে সোপর্দ করেছে জনতা।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গ্রীনরোডের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে এলে সেখান থেকে তাকে আটক করেন বিক্ষুব্ধ জনতা। পরে একটি রুমের মধ্যে চেয়ারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, গত ১৭ বছর দেশটাকে খেয়েছে গিলে। এখন দোয়া-দুরুদ পড়ছে। পড়তে দেন,পড়তে দেন।

জানা গেছে, ২০১৯ সালের ৫ মার্চ বেলা ১১টার দিকে ভোলায় বিএনপির সমাবেশে হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ এবং সাবেক এমপি আলী আজম মুকুল, নুরনবী চৌধুরী শাওন ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ ৪০০ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসাইন। তিনি মামলার অন্যতম আসামি আজিজুল ইসলাম।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, আমি শুনেছি ঢাকায় আজিজুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। কোন মামলায় এবং ঢাকার কোন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সে বিষয়ে জানা নেই। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মামলা রয়েছে।

উল্লেখ্য,গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরই আত্নগোপনে চলে যান আজিজুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo