

গৌরনদী প্রতিবেদক ॥
গৌরনদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক অনিম সরদার (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী আখি আক্তার ও শাওন আহম্মেদ গুরুতর আহত হয়।
তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে গত রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিম সরদার উপজেলার কটকস্থল গ্রামের স্বপন সরদারের একমাত্র ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল রহমান জানান, নিহত অনিম সরদার রোববার রাত সাড়ে ১১টার দিকে টরকী থেকে দুই জন আরোহী নিয়ে ভূরঘাটার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববতী ডোবায় পরে যায়।
স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন ভোর রাতে অনিম সরদার মারা যায়।