৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৮
শিরোনামঃ
পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান

উজিরপুরে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪০ সংবাদটি পঠিত

উজিরপুর সংবাদদাতা ॥
উজিরপুরে আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আলেয়া বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, দুদিন আগে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলেয়া বেগম তিন সন্তানের জননী এবং ওই এলাকার মৃত নূরে আলম তালুকদারের স্ত্রী।

আলেয়া বেগমের প্রতিবেশী আফসানা বেগম জানান, আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কাজের সুবাদে ঢাকায় থাকেন। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর তারা তাদের শ্বশুর বাড়িতে থাকেন।

যে কারণে আলেয়া বেগম বাসায় একাই থাকতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে খুঁজতে গিয়ে দেখতে পান, ঘরের দরজা খোলা। মেঝেতে বিবস্ত্র অবস্থায় আলেয়া বেগমের মরদেহ পড়ে রয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ওই নারীকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo