৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৩

ছাত্রলীগ নেতা টয়লেট নাঈমকে পুলিশে দিল ছাত্রদল

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৮৯ সংবাদটি পঠিত

অনলাইন ডেক্সঃ

পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের এক নেতা।শনিবার (০৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ স্কুল এলাকায় ঘোরাঘুরি করছিলেন নাঈম। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন শরীফের নেতৃত্বে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।আটক নাঈম হোসেন উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরহুম দেলোয়ার সরদারের ছেলে। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।দুমকি উপজেলা ছাত্রদল নেতা সুমন শরীফ বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন হাওলাদারের ঘনিষ্ঠজন হওয়ায় সে পুরো উপজেলায় নানা অনিয়মে জড়িত ছিল। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পবিপ্রবি প্রশাসনে প্রভাব বিস্তার, চাকরির দালালি, ঠিকাদারি কাজের পার্সেন্টেজ আদায়, এমনকি টয়লেট বরাদ্দের টাকাও মেরে অনৈতিকভাবে অঢেল অবৈধ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ঈদের দিন শনিবার বিকেলে তাকে স্কুল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করি। তবে আটকের সময় তিনি শারীরিক হেনস্তার শিকার হয়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo