১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০১

গুমের শিকার স্বজনদের ফিরে পেতে বরিশালে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৭ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেয়া, ভুক্তভোগীর পরিবারের শতভাগ নিরাপত্তা নিশ্চিতসহ সরকারি পুনর্বাসনের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নিখোঁজ সপ্তাহ উপলক্ষ্যে আজ শনিবার (৩১ মে) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘অধিকার বরিশালে’র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গুমের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারসহ দেশ থেকে গুম প্রথা বিলুপ্তির দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন নিখোঁজ ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, নিখোঁজ হায়দার আলীর স্ত্রী, অধিকার বরিশালের প্রতিনিধি আজিজ শাহিন ও দোলন দে।

বক্তারা বলেন, গত ১৭ বছরে দেশে গুমের শিকার হওয়া অসংখ্য মানুষ এখনও বাড়ি ফেরেনি। তাদের পরিবারের স্বজনরা বছরের পর বছর অপেক্ষা শেষে এখন ক্লান্ত হয়ে পড়েছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছেন। তাই গুমের শিকার ব্যক্তির পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে সরকারি সহায়তা দরকার। এছাড়া দেশে যে গুমের সংস্কৃতি ছিল তা মুছে ফেলে জনগণের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতের দাবি জানান তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo