৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৭
শিরোনামঃ
পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান

বরিশালে জেলা ছাত্রদল নেতা বহিষ্কার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৫ সংবাদটি পঠিত

রাইজিং ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা শাখা ছাত্রদলের সহসভাপতি মো. সবুজ আকনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৫ মে) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতা সবুজ আকনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জেলা শাখার সহসভাপতি মো. সবুজ আকনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রবিবার তাদের বহিষ্কারাদেশ অনুমোদন দেন। এ ছাড়া বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতার সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo