২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৩

বরিশালে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা অনুষ্ঠান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬৫ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ

বরিশাল বিভাগীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার শরিফ উদ্দীন, ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আলম হোসেন সহ বরিশাল জেলার ইমামগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসণে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, মাদক প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
পরে দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo