৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১২
শিরোনামঃ
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান

বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চুরির অভিযোগে আটক -৪,১৩টি ল্যাপটপ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫৪ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ

বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুলসহ দেশের বিভিন্ন স্কুলে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৭ মে) রাতে প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাইন্সল্যাব ও বরিশাল নগরীর ফকিরবাড়ি এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরিশাল নগরীর ফকিরবাড়ির নূরজামাল (৩৫), গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের মোঃ রায়হান( ৩২) নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের মোঃ হাসান (৩০)ও নেত্রকোনার কলমাকান্দা থানার বিশ্বনাথপুর গ্রামের মোঃ মাসুদ রানা (৩২)। রোববার (১৮ মে) সকালে তাদেরকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত গত বছরের ২৯ অক্টোবর দিবাগত গভীর রাতে উপজেলার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ নিয়ে যায়। এ ব্যপারে পরের দিন ৩০ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo