৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৬

ছাত্রদল নেতা শহরিয়ার হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৯ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝালকাঠি জেলা ছাত্রদল।

বুধবার দুপুরে শহরের আমতাল সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

এতে অংশ নেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। মিছিলটি শহর ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তিনি বলেন, কোটা আন্দোলনে অসংখ্য মানুষের রক্ত ঝড়েছে, আজকে দেখি এই সরকারই সবচেয়ে বেশি কোটার ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে চট্টগ্রামের লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চট্টগ্রামের লোক।

অত্যন্ত দুঃখের বিষয়, এটাও একটি কোটা সিস্টেম। ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যাকান্ডের ঘটনায় ঢাকা বিশ্বাবদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo