৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৫
শিরোনামঃ
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান

আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার: আসিফ মাহমুদ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭১ সংবাদটি পঠিত
  • অনলাইন ডেক্সঃ

আওয়ামী লীগের পক্ষে ফেসবুক বা ইউটিউবে কথা বললেই গ্রেফতার করা হবে—এমন তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে ওই পোস্ট দেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

শেয়ার করা ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার।

সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বৈঠক, সমাবেশ বা মিছিল করলেও সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে।

এছাড়া, ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ মন্তব্য বা পোস্ট করলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ফটোকার্ডে উল্লেখ করা হয়। এমনকি, বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা মন্তব্য করলেও মামলা করার নির্দেশনার কথা জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo