৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১২
শিরোনামঃ
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান

গৌরনদীতে আ’লীগ নেতা মাসুম মল্লিক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৪০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা মাসুম মল্লিক খোকনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার দুপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার ভাইয়ের ছেলে লাদেন মল্লিক অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মামলা না থাকার পরেও পুলিশ মাসুম মল্লিক খোকনকে গ্রেপ্তার করেছে।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, গত ৫ আগস্টের পর মাসুম মল্লিক খোকন ওরফে খোকন মল্লিক আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কালনা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, বিগত সরকারের সময়ে খোকন মল্লিকের বিরুদ্ধে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ওই সময় তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo