

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরের কাউখালীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কালিগংগা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালিগংগা নদীতে সয়না মেঘপাল এলাকায় ফাহিম ড্রেজার পরিচালনাকারী পিরোজপুর সদরের আবুল বাশারের ছেলে নিয়াজ মোর্শেদ অন্য উপজেলা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এ খবর পেয়ে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানের সময় কাউখালী থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করে। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, কাউখালী অভ্যন্তরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।