৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৮
শিরোনামঃ
পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান

ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে মৃত হাতি উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৭ সংবাদটি পঠিত

গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) এলাকার মহাসড়কের পাশ থেকে এক মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতির মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বনবিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদেরকে বিষয়টি জানান। তাৎক্ষণিক ভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে দেখতে পাই, মৃত হাতির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়াও দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে, পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছেন। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথ ভাবে পোস্ট মর্টেম করবে। পরে হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হাতির মৃত্যু হওয়ায় পরে এখানে এনে ফেলে রেখে গিয়েছে।

তদন্তের পর এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo