শ্রীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে হত্যার অভিযোগ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৪, ১৪:১৫ অপরাহ্ণ
শ্রীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি-

গাজীপুরের শ্রীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে মেহেদী হাসান মাহিম নামে ৯ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনার একদিন পর গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের লফিপুর গ্রামের কালিরটেক এলাকার গজারি বনের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহিম টাঙ্গাইলের মধুপুরের বেরাইদ গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আমিনুল শ্রীপুর পৌরসভার মাদখলা গ্রামে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির প্রতিবেশী ভাড়াটিয়া শ্রীপুর উপজেলার সাবারচালা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রনি (২২), আটক করেছে পুলিশ।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান
জানান, শিশুটি গতকাল নিখোঁজ হয়েছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য জায়গায় খোঁজ করেও সন্ধান পায়নি। অন্যদিকে শিশুটির মায়ের মোবাইলে কল করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর টাকা জোগাড় করে মাহিমের পরিবার বারবার চেষ্টা করে অপহরণকারীদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়।

পরে গতকাল নিহতের পিতা আমিনুল ইসলাম শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তা পুলিশ কাওরাইদ রেইল স্টেশন থেকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রনি কে গ্রেফতার করে। তার তথ্য দয়া তথ্য মতে শ্রীপুরের গোসিংগার মহাখালী বাগানেরটেক সরকারি শাল বনের ভিতর থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়েছে।

মৃতদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।