৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৩

ঢাকার টাইম’র পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক নাঈম 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৫১ সংবাদটি পঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসুন, ধনী-গরিব মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ঈদুল ফিতর সকল মুসলমানদের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি- আনন্দ।

ঈদ মোবারক!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে- দৈনিক ঢাকার টাইম (অনলাইন নিউজ পোর্টাল) পরিবার, সকল সাংবাদিক/গণমাধ্যম কর্মী, গাজীপুর জেলাবাসী সহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতর’র অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছা বাণী-

এসময় সম্পাদক ও প্রকাশক নাঈম বলেন, “সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

পবিত্র রমজানে সিয়াম সাধনা ও সংযম পালনের পর শাওয়ালের ১ তারিখ মুসলমানদের ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি। ‘ঈদ’ অর্থ উৎসব বা আনন্দ। ‘ফিতর’ অর্থ বিদীর্ণ করা, উপবাস ভঙ্গ করা। জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর এবং মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

ঈদ-উল-ফিতর থেকে শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গড়ার জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।”

আমীন!

সৌজন্যে- নাঈম

সম্পাদক ও প্রকাশক-

ঢাকার টাইম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo