৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৪

দেশবাসীকে ঈদুল ফিতর’র শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জজ মিয়া শেখ 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪৯ সংবাদটি পঠিত
শ্রীপুর উপজেলা ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক রাজাবাড়ী ইউনিয়ন আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জজ মিয়া শেখ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে তিনি বলেন, শ্রীপুর উপজেলা সহ সারা বিশ্বের মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর আমাদের বড় ধর্মীয় উৎসব, এ উৎসব উপলক্ষে সকল কে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জীবিত করে। রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব,সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির উৎসব। এ উৎসব একা করা যায় না। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদেরকে যথাসাধ্য সাহায্য করা। যেন তারাও আনন্দের সাথে এ উৎসবে অংশ নিতে পারে।

আমীন!

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo