গরীব অসহায় ও হতদরিদ্র পাঁচশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৪, ১৯:৫৪ অপরাহ্ণ
গরীব অসহায় ও হতদরিদ্র পাঁচশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

 

মোঃ রবিকুল ইসলাম
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে গরীব অসহায় ও হতদরিদ্র পাঁচশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা ওয়াহিদুজ্জামান তানবীর।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া নিজ গ্রামের গরীব অসহায় ও হতদরিদ্র পাঁচশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা ওয়াহিদুজ্জামান তানবীর।

০১ মার্চ ২০২৪ তারিখ শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপী পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলা চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক ওয়াহিদুজ্জামান তানবীরের পারিবারিক উদ্যোগে নিজ বাড়িতে ইফতার সামগ্রী বিতরন করা হয়। প্রতি পরিবারকে সয়াবিন-১লিঃ,
পিয়াজ-১কেজি, চিনি-১কেজি, সেমাই-১প্যাঃ, ছোলা বুট-১কেজি,
ডাল-১কেজি, মুড়ি-১কেজি খেজুর-১কেজি ও ওরস্যালাইন-১প্যাঃ
ইফতার সামগ্রীর দেয়া হয়।

বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা ওয়াহিদুজ্জামান তানবীর জানান, প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গ্রামের গরীব অসহায় ও হতদরিদ্র মানুষকে পারিবারিকভাবে ইফতার সমাগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। এরই ধারাবাহিকতায় এবারো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সারাদিন রোজা রেখে গ্রামের হতদরিদ্র পরিবারগুলো যাতে শান্তিতে ইফতার করতে পারে সে জন্য এমন উদ্যোগ নেয়া হয়। আর এই ইফতার সামগ্রী দিতে সহায়তা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চন্ডীপাশা ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ভুঁইয়া।