বরিশালে নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
বরিশালে নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

 

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-২০২৬’-এর সিটি করপোরেশন পর্যায়ের দাবা খেলোয়াড় বাছাই কার্যক্রম।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল জেলা স্কুল অডিটোরিয়ামে বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রুম্পা সিকদার।

এ সময় তরুণ ও প্রতিভাবান দাবা খেলোয়াড়দের উৎসাহিত করা হয় এবং সিটি করপোরেশন পর্যায়ের খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।