গতকাল দিবাগত রাত একটার দিকে এ প্রসঙ্গে মামলার বাদী ও অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমি তিন দিন আগে মামলার তদন্ত কর্মকর্তাকে কল করে জানতে চেয়েছিলাম, “আপনারা কবে আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।” তখন তিনি জানিয়েছিলেন পূজার ছুটি শেষ হওয়ার পরপরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। রাত সাড়ে ১২টার দিকে তিনি আমাকে কল করেন এবং জানান,আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। বিষয়টি তারা অবহিত করেছেন। এর বাইরে আমি আর কিছুই জানি না।’