গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করেছে অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করেছে অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার
বরিশাল সদর উপজেলায় ৯৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের দায়িত্ব পালন সহজ করা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা।