বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ১৪:৫২ অপরাহ্ণ
বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির মোবাইল কোর্ট অভিযান

 বরিশাল নগরীর দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউ এলাকায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা অপসারণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

শনিবার (১৭ অক্টোবর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর সড়ক ও জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। এর মাধ্যমে সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং পথচারীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিসি সূত্রে জানা যায়, নগরীর সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরীতে শৃঙ্খলা বজায় রাখা ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।