বরিশাল নগরীর বটতলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মো. স্ট্যালিন (২২) রয়েছেন, যাকে পুলিশ স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান বলে উল্লেখ করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বটতলা এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানার একটি দল। এ সময় স্ট্যালিন ও মো. সোহেলকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, স্ট্যালিন বটতলা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ইভটিজিং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত , এমন অভিযোগ স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।