বরিশাল মহানগরীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজাসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলায় ১৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিএমপি জানিয়েছে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।