মাদারীপুরের কালকিনিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৫০০ টাকাসহ কিরন রাঢ়ী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সাহেবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কিরন রাঢ়ী একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির আলম জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।