বরগুনার তালতলী উপজেলার পায়রা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার (২ মে) দুপুর ২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদীর তীর থেকে একটি ইরাবতী প্রজাতির ডলফিনটি উদ্ধার করা হয়।উদ্ধার কাজে জেলেদের সহায়তা করেন ধরার তালতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান।জেলেরা জানান, উদ্ধার হওয়া ডলফিনটির শরীরে গভীর আঁচর, রক্তাক্ত লেজ ও কেটে যাওয়ার দাগ দেখা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছ ধরা ট্রলারের প্রপেলারের আঘাতে ডলফিনটি মারা গেছে।